আরও তথ্য অনুসন্ধান করুন

চুল্লীর বাতাসে শুকানো তামাক তথ্যপত্র

চুল্লীর বাতাসে শুকানো তামাক বেশিরভাগ বাণিজ্যিক পণ্যে রয়েছে। এটি খুবই আসক্তিকর এবং মধ্য আফ্রিকার বন উজাড়করণের অন্যতম বড় কারণ।

A Zimbabwean flue-cured tobacco facility has eight chimneys and a large pile of firewood.

চুল্লীর বাতাসে শুকানো তামাক বাজারে বিদ্যমান তামাক পাতার মধ্যে সর্বাধিক ব্যবহৃত এবং সবচেয়ে আসক্তিকর ও পরিবেশের জন্য ক্ষতিকারকের মধ্যে অন্যতম।

তামাক পাতা কাঠ বা কয়লা পোড়ানো আগুনের তাপে শুকানো হয়, এবং এর জ্বালানি খরচ ব্যাপক।শুধুমাত্র ৩০০ টি সিগারেটের জন্য যথেষ্ট পরিমাণ তামাক শুকাতে একটি আস্ত গাছ পোড়ানোর প্রয়োজন,ফলে প্রতিবছর মোট প্রায় ৮০ লাখ টন জ্বালানি কাঠ ব্যবহৃত হয়।কিছু এলাকা যেমন কেন্দ্রীয় আফ্রিকার মিওমো বনাঞ্চলে চুল্লীর বাতাসে শুকানো তামাক বন উজাড়করণের অন্যতম প্রধান কারণ।

চুল্লীর বাতাসে শুকানো তামাকের উৎপাদন ও শুকানোর যে প্রক্রিয়া তাতে অধিক মিষ্ট উপাদান ও মৃদুতর স্বাদ পাওয়া যায়, ফলে তামাকজাত পণ্য বিশেষভাবে আসক্তিকর হয়ে ওঠে।যেহেতু তামাক শুকানোর ক্ষতিকর প্রভাবের কারণে কৃষক,পরিবেশ এবং তামাক ব্যবহাকারীসহ সকলেই ক্ষতিগ্রস্ত হচ্ছে,বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত তামাক শস্য থেকে তাই লাভবান হচ্ছে একমাত্র তামাক কোম্পানিগুলো।